১৮/০১/২০২৫ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: শ্রম আইন
শিক্ষক: আকরাম স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
ধারা-৪৫ হতে ৫০।
প্রসূতি কল্যাণ সুবিধা ঃ
১। প্রসবকালীন ছুটি
২। মজুরী
৩। ভাতা/প্রসূতী কল্যাণ ভাতা
গুরুত্বঃ
১। নারীর স্বাস্থ্য রক্ষা
২। শিশুর বিকাশ
৩। কর্ম সংস্থান সৃষ্টি
সুবিধা অর্জনের শর্তসমূহঃ
১। মালিককে অবশ্যই জানাতে হবে।
২। ৬ মাস পূর্বে কাজে যোগদান করতে হবে।
👉 ২য় ক্লাস
বিষয়: মুসলিম আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
মুসলিম আইনের বৈশিষ্ট্য সমূহঃ
১। মুসলিম আইন হলো আল্লাহ প্রদত্ত জীবন বিধান।
২। এটি কোরআন-সুন্নাহ নির্ভর।
৩। কোরআন সুন্নাহর মূলনীতি ঠিক রেখে ইজমা ও কিয়াসের মাধ্যমে আইন সংযোজন করা যায়।
৪। কোরআন সুন্নাহর আইন পরিবর্তনশীল নয়।
৫। ইসলামিক আইন হল ইহকালী ও পরকালীন মঙ্গলের জন্য।
৬। ইসলামিক আইন বাস্তবায়নে আল্লাহর ভয় অন্তরে থাকে।
৭। আল্লাহর সন্তুস্টির জন্য আইন প্রয়োগ হয়।
👉 ৩য় ক্লাস:
বিষয়: আয়কর আইন (পড়িয়েছেন বিষয়ের বাইরে)
শিক্ষক: বুলবুল স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# আমলযোগ্য অপরাধ ঃ যে সকল অভিযোগে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে।
# আমল অযোগ্য অপরাধঃ যে সকল অভিযোগে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না।
# আপোষযোগ্য অপরাধঃ যে সকল অভিযোগে বাদী-বিবাদী আদালতের বাহিরে আপোষ করে, আদালতে আবেদন করলে মামলা তুলে নেওয়া যায়।
# আপোষ অযোগ্য অপরাধঃ যে সকল অভিযোগে বাদী-বিবাদী আদালতের বাহিরে আপোষ করে, আদালতে আবেদন করলে মামলা তুলে নেওয়া যায় না।
# জামিনযোগ্য অপরাধঃ যে সকল অপরাধের ক্ষেত্রে আদালত জামিন প্রদান করতে বাধ্য।
# জামিন অযোগ্য অপরাধঃ যে সকল অপরাধের ক্ষেত্রে আদালত জামিন প্রদান করতে বাধ্য নয়।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: চুক্তি আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
চুক্তির ইতিহাস, চুক্তির সঙ্গা। আরিফ স্যার এই বিষয়ে যে সীট প্রদান করেছিলেন সেই সীট থেকে পড়িয়েছেন।
চুক্তি আইনের সীট ডাউন লোড লিংক 👇 👇 👇 👇


