১৭/০১/২০২৫ইং ক্লাস (শুক্রবার)

Rony Hossain

 


১৭/০১/২০২৫ইং (শুক্রবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

👉 ১ম ক্লাস

বিষয়হিন্দু আইন
শিক্ষকজগদিশ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু
হিন্দু দের বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করেছেন। এমনিতে কোন প্রশ্ন নিয়ে আলোচনা করেন নি।
(আমি ক্লাসটি মিস করেছি তাই বিস্তারিত কোন আপডেট দিতে পারলাম না।, তবে গুরুত্বপূর্ণ  তেমন কিছু নাকি পড়ান নাই)


 👉 ২য় ক্লাস

বিষয়সংবিধান
শিক্ষকশরীফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

সংবিধানের ১১০ হতে ১১৪ নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।

 

 👉 ৩য় ক্লাস
বিষয়:  আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু: 
# সম্পত্তি কাকে বলে? সম্পত্তি অর্জনের বিভিন্ন উপায় সমূহ। এছাড়া সম্পত্তির প্রকারভেদ। 
# ব্যক্তিগত মালিকানা কি ন্যায় সংগত?

সম্পত্তি: যা নিরঙ্কশ দখল, ভোগ ও হস্তান্তর করা যায়। সংবিধানের ১৫২ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী স্থাবর,অস্থাবর, বস্তুগত, অবস্তুগত, বাণিজ্যিক ও শিল্প উদ্যোগে সম্পর্কিত স্বত্ত্ব সম্পত্তি বলে গন্য।

সম্পত্তি অর্জনের বিভিন্ন উপায়ঃ
১। উত্তরাধিকারের মাধ্যমে
২। দখলের মাধ্যমে
৩। জবর দখলের মাধ্যমে
৪। হস্তান্তরের মাধ্যমে (ক্রয়-বিক্রয়, দান, উইল, হেবা ইত্যাদি)
৫। প্রাকৃতিক নিয়মের দ্বারা (পয়স্থি/সিকস্থি)

সম্পত্তির প্রকারভেদঃ
১) স্পর্শযোগ্য
২) অস্পর্শযোগ্য
৩) স্থাবর
৪) অস্থাবর
৫) ব্যক্তিগত
৬) সরকারি
৭) বেসরকারি

৩টি ক্লাসই হয়েছে।