০৯/১১/২০২৪ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: শ্রম আইন
শিক্ষক: আকরাম স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
ধারা ২৯ : ভবিষ্যৎ তহবিল
ধারা ৩০ : শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধের মেয়াদ
ধারা ৩১ : চাকুরীর প্রত্যয়ন পত্র
ধারা ৩৪ : শিশু ও কিশোর নিয়োগে বাধা-নিষেধ
👉 ২য় ক্লাস
বিষয়: ইসলামিক আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# ১। জাবুল ফুরুজ বা কোরানিক শেয়ারার ১২ জন
১। মৃত ব্যক্তির স্বামী
- সন্তান থাকলে ১/৪ অংশ
- সন্তান না থাকলে ১/২ অংশ
২। মৃত ব্যক্তির স্ত্রী
- সন্তান থাকলে ১/৮ অংশ
- সন্তান না থাকলে ১/৪ অংশ
৩। মৃত ব্যক্তির মা
- মৃত ব্যক্তির সন্তান বা ভাই বোন ২-৩ জন থাকলে মা পাবে ১/৬ অংশ
- সন্তান যদি না থাকে, ভাই-বোন ১জন থাকলে মা পাবে ১/৩ অংশ
- আর যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী থাকে এবং মা-বাবা থাকে তাহলে স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর বাকী সম্পত্তির ১/৩ অংশ পাবে মা।
৪। মৃত ব্যক্তির বাবা
- ছেলে, ছেলের ছেলে থাকলে বাবা পাবে ১/৬ অংশ
- মেয়ে এবং ছেলের মেয়ে থাকলে এবং ছেলে, ছেলের ছেলে না থাকলে বাবা পাবে ১/৬ অংশ+ অবশিষ্ট।
- ছেলের মেয়ে বা অন্য ওয়ারিশ না থাকলে সম্পূর্ণ অংশ বাবা পাবে।
৫। মৃত ব্যক্তির মেয়ে
- মৃত ব্যক্তির মেয়ে ১জন থাকলে মেয়ে পাবে ১/২ অংশ
- মেয়ে ২ বা ততোধিক থাকলে পাবে ২/৩ অংশ
- সাথে ছেলে থাকলে ২টাকা, ১টাকা হিসেবে পাবে।
৬। মৃত ব্যক্তির ছেলের মেয়ে
- মৃত ব্যক্তির ছেলের মেয়ে ১জন থাকলে পাবে ১/২ অংশ
- মেয়ে ২ বা ততোধিক থাকলে পাবে ২/৩ অংশ
- নিজের মেয়ে ১জন থাকলে ছেলের মেয়ে পাবে ১/৬ অংশ
- মৃতব্যক্তির নিজের মেয়ে েএকাধিক থাকলে ছেলের মেয়ে বঞ্চিত।
- তবে তার সাথে যদি তার ভাই থাকে তবে, ছেলে থাকলে ২টাকা, ১টাকা হিসেবে পাবে।
৭। মৃত ব্যক্তির আপন বোন
- মৃত ব্যক্তির আপন বোন ১জন থাকলে পাবে ১/২ অংশ
- মৃত ব্যক্তির বোন ২ বা ততোধিক থাকলে পাবে ২/৩ অংশ
- নিজের মেয়ে ১জন থাকলে ছেলের মেয়ে পাবে ১/৬ অংশ
- মৃতব্যক্তির নিজের মেয়ে বা ছেলের মেয়ে ১জন থাকলে আপন বোন ১/৬ অংশ পাবে।
- মৃতব্যক্তির মেয়ে বা ছেলের মেয়ে একাধিক হলে আপন বোন পাবে না, তবে অন্য ওয়ারিশ না থাকলে পাবে।
- আপন বোনের সাথে আপন ভাই থাকে তবে, ২টাকা, ১টাকা হিসেবে পাবে।
- দাদা, বাবা, ছেলে, ছেলের ছেলে থাকলে আপন বোন বঞ্চিত হবে।
৮। মৃত ব্যক্তির মা শরীক ভাই
- ১জন থাকলে পাবে ১/৬ অংশ
- ২ বা ততোধিক থাকলে পাবে ১/৩ অংশ
৯। মৃত ব্যক্তির মা শরীক বোন
- ১জন থাকলে পাবে ১/৬ অংশ
- ২ বা ততোধিক থাকলে পাবে ১/৩ অংশ
১০। মৃত ব্যক্তির বাপ শরীক বোন
- মৃত ব্যক্তির আপন বোন না থাকলে এবং বাপ শরীক বোন ১জন থাকলে পাবে ১/২ অংশ
- মৃত ব্যক্তির আপন বোন না থাকলে এবং বাপ শরীক বোন ২ বা ততোধিক থাকলে পাবে ২/৩ অংশ
- আপন বোন ১জন থাকলে বাপ শরীক বোন পাবে ১/৬ অংশ
- আপন বোন একাধিক থাকলে বাপ শরীক বোন বঞ্চিত। তবে, সাথে ভাই থাকলে ২টাকা. ১টাকা হিসেবে পাবে।
- মৃত ব্যক্তির নিজের মেয়ে, ছেলে মেয়ে থাকলে তারা নেওয়ার পর অন্য ওয়ারিশ না থাকলে অবশিষ্ট সম্পত্তি বাপ শরীক বোন পাবে।
- দাদা, বাবা, ছেলে, ছেলের ছেলে থাকলে আপন বোন বঞ্চিত হবে।
১১। মৃত ব্যক্তির দাদা
- মৃত ব্যক্তির বাবা না থাকলে মৃত ব্যক্তির দাদা বাবার অংশ পাবে।
- মৃত ব্যক্তির বাবা জীবিত থাকলে মৃতব্যক্তির দাদা বঞ্চিত হবে।
১২। মৃত ব্যক্তির নানী, দাদী (যৌথ)
- মৃত ব্যক্তির দাদী, নানী এক বা একাধিক যাই থাকুক না কেন সবাই মিলে ১/৬ অংশ পাবে।
- মৃত ব্যক্তির মা থাকলে দাদি, নানী বঞ্চিত হবে।
- মৃত ব্যক্তির বাবা থাকলে দাদি বঞ্চিত হবে, তবে নানী ১/৬ অংশ পাবে।
👉 ৩য় ক্লাস
বিষয়: আয়কর আইন
শিক্ষক: বুলবুল স্যার
Natural Justice (ন্যায় বিচার বা প্রাকৃতিক বিচার)
ন্যায় বিচারের ২টি ধাপ রয়েছে। যেই ২টি ধাপ ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়।
যথাঃ ১। Free Hearing
Audi alterem Partem (Latin Term)
Hear the other side (English Term)
উভয় পক্ষের বক্তব্য শুনতে হবে এবং সমানভাবে তাদের কথা বলার অধিকার দিতে হবে।
২। Rule Against Biastness
Nemo judex in causa sua (Latin Term)
No one shall be Judge in his own case (English Term)
কোন ব্যক্তি নিজের (আত্নীয়, বন্ধু-বান্ধব অথবা একই আদর্শে বিশ্বাসী ব্যক্তির) বিচার নিজে করতে পারে না। অর্থাৎ বিচারের ক্ষেত্রে বিচারক প্রভাবিত হতে পারেন এমন কোন বিষয়ে তিনি বিচার কার্য পরিচালনা করলে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
ধারা ৫ : কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়?
আগামী ক্লাসে ৮ ও ৯ ধারা নিয়ে আলোচনা হবে। এই ক্লাস যারা যারা মিস করবে তারা পরবর্তীতে বিশাল আফসোস করবে।
( আরিফ স্যার বলে দিয়েছেন)




