১৩/১২/২০২৪ইং ক্লাস (শুক্রবার)

Rony Hossain

 



১৩/১২/২০২৪ইং (শুক্রবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

👉 ১ম ক্লাস

বিষয়হিন্দু আইন
শিক্ষকজগদিশ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু
একটি বিবাহ সংগঠিত হইতে নিম্নলিখিত উপাদান থাকে:
১। বর্ণ
২। বাগদান
৩। পাত্র-পাত্রীর বয়স
৪। উভয়ের সম্মতি
৫। বিধি সংগত পদ্ধতি
৬। নিষিদ্ধ সম্পর্ক
৭। সামাজিক আচার অনুষ্ঠান
৮। প্রচলিত প্রথা
৯। একস্বামী
১০। শারীরিক ও মানসিক সুস্থতা
১১। যোগ্যতা বা ক্ষমতা
১২। অভিভাবকত্ব
১৩। সংরক্ষণ
১৪। যৌতুক মুক্ত। 


 👉 ২য় ক্লাস

বিষয়সংবিধান
শিক্ষকশরীফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

সংবিধানের৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০. ৬১ ও ৬২নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।

 

 👉 ৩য় ক্লাস

বিষয়আইন বিজ্ঞান
শিক্ষকআল-আমিন স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

শাস্তিঃ শারিরীক, মানসিক, আর্থিক যন্ত্রনা, যাতনা
দন্ডবিধিতে ৫ ধরনের শাস্তির কথা উল্লেখ রয়েছে।
১. মৃত্যুদন্ড
২. যাবতজীবন
৩. কারাদন্ড (সশ্রম/বিনাশ্রম)
৪. অর্থদন্ড
৫. সম্পত্তি বাজেয়াপ্ত। 


মৃত্যুদন্ডের ধারা সমূহঃ মোট ১০টি
১২১  :দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলে
১৩২ : সেনা,নৌ, বিমান বাহিনীর কেউ রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হলে
১৯৪ : মিথ্যা সাক্ষ্য
৩০২ : খুন
৩০৩ : যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন
৩০৫ : শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্নহত্যায় সহায়তা
৩০৭ : খুনের উদ্দ্যোগ 
৩২৬ক : দুই চোখ উপরে ফেলা, এসিড নিক্ষেপ
৩৬৪ক : ১০ বছরের কম কোন ব্যক্তিকে অপহরণ
৩৯৬ : খুনসহকারে ডাকাতি



👉৪র্থ ক্লাস

বিষয়: চুক্তি আইন
শিক্ষক: শ্রাবণী ম্যাম

 👇 আলোচনার বিষয় বস্তু:
চুক্তি বাতিলের কারণ সমূহঃ
১। দুই বা ততোধিক পক্ষ না থাকলে
২। চুক্তি করার যোগ্যতা না থাকলে
৩। প্রস্তাব বৈধ না হইলে
৪। গ্রহণ না করলে
৫। স্বাধীন সম্মতি না থাকলে
৬। আইন সম্মত না হইলে
২। অসম্ভব কাজ করার চুক্তি করলে।

ম্যাডাম এগুলো ক্লাসেই সকলকে মুখস্ত করিয়েছেন।